Published Date : 6th Sep, 2026 Published by Scolars Bangladesh Scoiety
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের গোয়েন্দা শাখায় ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইকবাল হোসেন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার আরিজখাঁটিলা এলাকার আব্দুল খালেক ও ইরামতি বেগমের দ্বিতীয় ছেলে ইকবাল সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্ক পুলিশ বিভাগের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পদোন্নতির সনদ গ্রহণ করেন। তাঁর হাতে সনদ তুলে দেন নিউইয়র্ক পুলিশ বিভাগের পুলিশ কমিশনার জেসিকা টিস। ইকবাল হোসেনের পরিবারের ভাষ্য অনুযায়ী, নিউইয়র্ক পুলিশ বিভাগের ইতিহাসে তিনি ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি পাওয়া দ্বিতীয় বাংলাদেশি।
Do you think that the non-resident Bengalis should have the right to vote in the upcoming election? Justify your answer. What do you think will be the proper way to implement the voting system?