Published Date : 20th Jul, 2026 Published by Scolars Bangladesh Scoiety
মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্য উন্মোচনে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ দূরবীন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST)-এর সঙ্গে কাজ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. লামীয়া মওলা। ২০২০ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার পর তিনি বর্তমানে কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর ডানল্যাপ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস-এ পোস্টডক্টরাল গবেষক হিসেবে কর্মরত।
প্রায় ১০ বিলিয়ন (১,০০০ কোটি) মার্কিন ডলার ব্যয়ে নির্মিত জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বের প্রায় ১৩ বিলিয়ন বছরেরও বেশি পুরোনো আলোর সন্ধান করতে সক্ষম। এর ৬.৫ মিটার ব্যাসের বিশাল আয়না এবং ইনফ্রারেড প্রযুক্তি বিজ্ঞানীদের এমন সব ছায়াপথ ও নক্ষত্র দেখতে সাহায্য করছে, যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। ড. লামীয়া মওলা এই টেলিস্কোপের একাধিক গবেষণা দলের সদস্য হিসেবে মহাবিশ্বের দূরবর্তী ছায়াপথ নিয়ে গবেষণা করেছেন।
Do you think that the non-resident Bengalis should have the right to vote in the upcoming election? Justify your answer. What do you think will be the proper way to implement the voting system?