Published Date : 28th Apr, 2026 Published by Scolars Bangladesh Scoiety
বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান পৌঁছে গেছেন মাস্টারশেফ ইউকের কোয়ার্টার ফাইনালে। বাঙালির বিকেলের নাশতার পেঁয়াজু আর মুড়ি দিয়েই বাজিমাত করেছেন ৪৯ বছর বয়সী এই অপেশাদার রাঁধুনি। বিচারকেরা তো মজা করে মুচমুচে পেঁয়াজুকে ডাকছেন ‘বুলেটস অব জয়’। গোল গোল ক্রিসপি পেঁয়াজুকে তাঁরা দেখছেন আনন্দের বুলেট হিসেবে।
স্বপ্ন যখন সত্যি
মাস্টারশেফ ইউকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় ব্রিটিশ খাদ্য সমালোচক জে রেইন সাবিনার রান্না চেখে দেখছেন। তিনি বলেন, ‘এটা দুর্দান্ত, সবকিছু একদম ঠিকঠাক।’
সে সময় সাবিনার চোখে পানি চিকচিক করছিল। তিনি বলেন, ‘বহু বছর ধরে জে রেইনকে অনুসরণ করি। একদিন তিনি আমার রান্না খাবেন, এটা ছিল স্বপ্ন। তিনি এভাবে প্রশংসা করেছেন, মনে হচ্ছে আমি এখনো ঘোরের মধ্যে আছি। এখন মনে হচ্ছে, বোধ হয় রান্নাটা আমি টুকটাক পারি।’
টুকটাক নয়, বলতে হবে বেশ ভালোই পারেন সাবিনা। আর তেমনটাই বলছেন বিশ্বের প্রথম সারির পেশাদার শেফরা।
Do you think that the non-resident Bengalis should have the right to vote in the upcoming election? Justify your answer. What do you think will be the proper way to implement the voting system?