Published Date : 5th Jan, 2026 Published by Scolars Bangladesh Scoiety
নব নির্বাচিত মেয়র মামদানির প্রশাসনে চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার (Chief Administrative Officer) হিসেবে পুনর্বহাল হয়েছেন বাংলাদেশি আমেরিকান মীর বাশার। এর মাধ্যমে মামদানি প্রশাসনে উচ্চপর্যায়ের পদে প্রথম বাংলাদেশি হিসেবে নিয়োগের ঘোষণা পেলেন তিনি।
এর আগে মীর বাশার নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনেও প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, নীতিনির্ধারণে অভিজ্ঞতা এবং বহুমাত্রিক নেতৃত্বের জন্য তিনি সিটি প্রশাসনে সুপরিচিত।
মীর বাশারের এই পুনর্বহালকে নিউইয়র্কের বহুজাতিক ও অভিবাসী কমিউনিটির প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির মধ্যে এই নিয়োগ ব্যাপক উৎসাহ ও গর্বের অনুভূতি তৈরি করেছে।
এদিকে, মীর বাশারের এই অর্জনে টাইম টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। টাইম টেলিভিশন কর্তৃপক্ষ আশা করছে, নতুন দায়িত্বে তিনি দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে নগর প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনবেন এবং বাংলাদেশি কমিউনিটির মর্যাদা আরও সমুন্নত করবেন।
Do you think that the non-resident Bengalis should have the right to vote in the upcoming election? Justify your answer. What do you think will be the proper way to implement the voting system?