Published Date : 17th Sep, 2026 Published by Scolars Bangladesh Scoiety
প্রথম বাংলাদেশী গবেষক হিসেবে আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি (IEEE PES) আউটস্ট্যান্ডিং ডক্টরাল ডিসারটেশন অ্যাওয়ার্ড অর্জন করে এক অনন্য ইতিহাস গড়েছেন তরুণ এই বিজ্ঞানী, Rabayet Sadnan। পাওয়ার সিস্টেম গবেষণার ক্ষেত্রে ক্যারিয়ারের শুরুতেই এই সম্মাননা প্রাপ্তি আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত হয়। মূলত গবেষণার প্রযুক্তিগত গভীরতা, ক্ষেত্রে নিজস্ব মৌলিক অবদান এবং প্রকাশিত কাজের ব্যবহারিক ও তাত্ত্বিক প্রভাবকে মূল্যায়ন করেই বিশ্বসেরা গবেষকদের এই পুরস্কার প্রদান করা হয়।
এই বছরের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান—যেমন জনস হপকিন্স, এমআইটি, স্ট্যানফোর্ড ছাড়াও চীন ও ইউরোপের বিখ্যাত ইন্সটিটিউটগুলো থেকে বিগত তিন বছরে সম্পন্ন হওয়া সেরা ৪৯টি আন্তর্জাতিক ডক্টরাল থিসিস মনোনীত হয়েছিল। কঠোর বাছাই প্রক্রিয়ার পর কনফারেন্স প্যানেলের মূল চারজন ফাইনালিস্টের মধ্যে নিজের বৈজ্ঞানিক গবেষণাকে উপস্থাপন করে তিনি চূড়ান্ত বিজয়ী হিসেবে শ্রেষ্ঠত্বের খেতাব অর্জন করেন। তার পিএইচডি কাজের সময় ২০ টির অধিক পিয়ার রিভিউড IEEE জার্নাল ও কনফারেন্সে সায়েন্টিফিক পেপার পাবলিশ করেন।
তাঁর গবেষণার মূল লক্ষ্য ছিল আধুনিক ইলেকট্রিক পাওয়ার গ্রিড পরিচালনার অন্যতম বড় সংকট দূর করা। তিনি একটি সুনির্দিষ্ট গাণিতিক ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন, যা পাওয়ার গ্রিড অপারেটরদের যেকোনো জটিল অ্যালগরিদম তৈরির সুযোগ করে দেয়। এর ফলে জরুরি মুহূর্তে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার, ক্যাসকেডিং ব্ল্যাকআউটের মতো বিপর্যয় রোধ, বাধ্যতামূলক লোড শেডিং কমিয়ে আনা, দৈনন্দিন শক্তির অপচয় রোধ এবং দীর্ঘমেয়াদী পাওয়ার গ্রিড পরিকল্পনার মতো জটিল কাজটি অত্যন্ত নিখুঁতভাবে সমাধান করা সম্ভব হবে। আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু তাঁর কাজের যোগ্য মূল্যায়নই নয়, বরং বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রযুক্তির টেকসই অগ্রগতিতে বাংলাদেশী গবেষকদের মেধার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বর্তমানে তিনি আমেরিকার প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল ল্যাবরেটরিতে লেভেল ৩ সায়েন্টিস্ট হিসাবে কর্মরত। ইউনিভার্সিটি অব কানেকটিকাট এ এডজাংক্ট ফ্যাকাল্টি হিসাবে পাওয়ার সিস্টেম এর ক্লাস নিতেন। তার আগে তিনি ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে ম্যাথেমেটিক্স এ এমএস ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি সম্পন্ন করেন। বাংলাদেশে বুয়েট থেকে ইইই থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি নেন।
Do you think that the non-resident Bengalis should have the right to vote in the upcoming election? Justify your answer. What do you think will be the proper way to implement the voting system?